ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
২০ তলা থেকে পড়ে গেলেন বৃদ্ধা, অতঃপর…. (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 12:05 PM

২০ তলা থেকে পড়ে গেলেন বৃদ্ধা, অতঃপর…. (ভিডিও)

২০ তলা থেকে পড়ে গেলেন বৃদ্ধা, অতঃপর…. (ভিডিও)

২০ তলার বারান্দা থেকে দুর্ঘটনাক্রমে পড়ে গিয়ে ৮২ বছরের এক বৃদ্ধার উল্টো হয়ে ঝুলে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই বৃদ্ধা বারান্দায় কাপড় মেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান বলে বলে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা গেছে।

চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংজুতে এই ঘটনা ঘটে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বৃদ্ধা ২০ তলা থেকে পড়ে যাওয়ার পর ১৯ তলার বারান্দার রেলিংয়ে লাগানো র‌্যাকে তার পা আটকে যায়। এসময় তার মাথা, বাহু আর শরীরের উপরের অংশ ১৮ তলায় ঝুলতে থাকে।

তবে সৌভাগ্যক্রমে উদ্ধারকর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। উদ্ধারকর্মীদের একটি দল ১৯ তলায় তার পায়ের কাছে অবস্থান করছিলেন। আরেক দল ১৮ তলায় তার শরীরে দড়ি বেঁধে তাকে নিরাপদে নামিয়ে আনেন।

এই ঘটনায় ওই বৃদ্ধা ভয় পেলেও গুরুতর কোনো আঘাত পাননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  

ওই বৃদ্ধাকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দক্ষতার সঙ্গে বৃদ্ধাকে উদ্ধার করার  জন্য নেটিজেনরা দমকল বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status