ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
খালেদা জিয়া হবেন এলিনা শাম্মী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 11:01 AM

খালেদা জিয়া হবেন এলিনা শাম্মী

খালেদা জিয়া হবেন এলিনা শাম্মী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন শ্যাম বেনেগাল। এর মধ্যে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে মুম্বাইয়ে। ২০ নভেম্বর থেকে শুটিং হবে বাংলাদেশে। এই লটে ছবিটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন এলিনা শাম্মী। ৬ ডিসেম্বর থেকে পুরান ঢাকা, মানিকগঞ্জ ও অন্যান্য জায়গায় হবে শাম্মীর অংশের শুটিং।


তিনি বলেন, ‘খুকু চরিত্রের জন্য আমি প্রথম অডিশন দিয়েছিলাম। শর্টলিস্টে আমি আর নাজিবা বাশার ছিলাম। শেষ পর্যন্ত নাজিবা চূড়ান্ত হন। তখন আমার মন খারাপ হয়েছিল। কিছুদিন আগে আবার আমাকে ডাকা হলে আমি বিষয়টি জানতে চেয়েছিলাম। ছবির টিম থেকে বলা হলো, তখনই তাঁরা আমাকে খালেদা জিয়ার চরিত্রের জন্য চূড়ান্ত করে রেখেছিলেন। যেহেতু শুটিং শেষের দিকে হবে তাই তখন কিছুই জানাননি আমাকে। এমন একটা ছবির অংশ হতে পারাটাই সৌভাগ্যের। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ছবির সব সদস্যের প্রতি।’


শুটিংয়ের আগে খালেদা জিয়াকে নিয়ে ব্যক্তিগতভাবে অনেক তথ্য জানার চেষ্টা করছেন শাম্মী, ‘স্বাধীনতার সময় থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়ের খালেদা জিয়ার চরিত্র করব আমি। ওই সময়ের কিছু ভিডিও ফুটেজ দেখছি এখন। আরো ২০ দিন সময় হাতে আছে। আশা করছি, এ সময়টাতে নিজেকে আরো প্রস্তুত করতে পারব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status