|
টিকাদান শুরু বস্তিবাসীদের
নতুন সময় প্রতিবেদক
|
![]() টিকাদান শুরু বস্তিবাসীদের সোমবার বাসায় (কড়াইলের বউবাজার) এসে নেতারা কার্ড দিয়ে গেছেন। তাই সকালেই টিকা নিতে চলে আসি। কোনো ঝামেলা ছাড়াই টিকা নিতে পারছি। কড়াইল বস্তির টিকাকেন্দ্রে স্বেচ্ছাসেবা দিচ্ছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। এখানে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হচ্ছে। কর্মকর্তারা জানান, গতকাল ১৫ হাজার টিকা এসেছে। আজ থেকে ২০ হাজার করে টিকা মজুত থাকবে। সপ্তাহব্যাপী টিকা কর্মসূচি চলবে। টিকা কর্মসূচি সকাল ৯টায় শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপরও যদি লাইনে দাঁড়ানো মানুষ থাকে। তাহলে তাদের বিকাল পাঁচটা পর্যন্ত টিকা দেয়া হবে। এরশাদ স্কুল কেন্দ্রের ৬টি বুথে ১২ জন টিকাকর্মী কাজ করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, রাজধানীর কড়াইলে বস্তিবাসীদের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। টিকা ক্যাম্পেইনের মাধ্যমে দুই দিন টিকা দেয়ার কথা থাকলেও এখন আমরা চিন্তা করছি পুরো বস্তিবাসীদের একবারেই কাভার করতে। ক্যাম্পেইন হলো এক জিনিস, যেখানে আমরা এক দিন বা দুইদিন দিলাম। কিন্তু এখন আমরা এটাকে ক্যাম্পেইন বলছি না, পুরো বস্তিকেই আমরা টিকার আওতায় নিয়ে আসবো। যে ক’দিনই লাগে, এ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে সারা দেশের বস্তিগুলোকে টিকার আওতায় নিয়ে আসবো। ডা. শামসুল হক বলেন, আগে আমরা বিভিন্ন জায়গায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকা সেভাবে দেয়া হয়নি। এতদিন ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা টিকা দিয়েছি। তিনি আরও বলেন, কড়াইল বস্তিতে তিন লাখের মতো মানুষ আছে। তাদের অনেকেই টিকা নিয়েছে, যারা নেয়নি তাদেরই আমরা টিকা দেবো। তবে অবশ্যই ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে, এর নিচে নয়। যাদের নিবন্ধন নেই, তাদের কীভাবে টিকা দেয়া হবে জানতে চাইলে ডা. শামসুল হক বলেন, এখানে যারা আসবে তাদের অনস্পট নিবন্ধন করানো হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
