|
শ্রীবরদীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীবরদীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ। পরে ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুচিত্রা রানী পন্ডিত, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলসানা খাতুন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২ হাজার ১৪৬ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৩৬০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীর্ঘদিন পর বাগেরহাট দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী: শেখ রবিউল আলম(এমপি)
বাউফলে সড়কে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
একসঙ্গে তিন অর্জন ভূরুঙ্গামারীর: শ্রেষ্ঠ থানা, সার্কেল ও ওসি
সফিপুর আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
