ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 November, 2021, 9:48 PM

করোনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই নারী

করোনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই নারী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯২৮ জনে। ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই নারী।

এদিকে একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২১৩জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে।
 
মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) অধ্যাপক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এর আগে সোমবার (১৫ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান চারজন। করোনা শনাক্ত হয় ২৩৪ জনের দেহে।
 
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ৭৬৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৩ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন।
 
এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৪ হাজার ৯৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৪ লাখ ৩ হাজার ৮৮৮ জন।
 
এর আগে সোমবার (১৫ নভেম্বর) বিশ্বে মারা গেয়েছিল ৪ হাজার ৯৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৩ লাখ ৪৭ হাজার ৪১৪ জন।
 
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫৬৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ২১ হাজার ৪৬৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১২ লাখ ৮৩ হাজার ১১৪ জন।
 
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮০ লাখ ২ হাজার ৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩১২ জনের।
 
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৫৩৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৬৫৫ জনের।
 
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৯৬৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ৩১৮ জনের।
 
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৯৫ লাখ ৬০ হাজার ৬৬৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৮৯৮ জন।
 
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৭০ হাজার ৬৭৪ জন। মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ৩৮৬ জন।
 
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩০তম।
 
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status