ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ইস্যু নিয়ে ভার্চুয়ালে বাইডেন-শি বৈঠক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 November, 2021, 11:21 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং আগামীকাল সোমবার ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন। হোয়াইট হাউস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাইওয়ানসহ বেশকিছু ইস্যুতে দুই দেশের টানাপড়েনের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা করতে যাচ্ছেন। মার্কিন স্থানীয় সময় সোমবার বিকালে তারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দুবার শির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সর্বশেষ ৯ সেপ্টেম্বর তারা কথা বলেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বৈরিতা চলছে তা উত্তরণে আলোচনা করবেন নেতৃবৃন্দ। একই সঙ্গে দুই দেশের অভিন্ন স্বার্থ নিয়েও আলোচনা করবেন তারা। এদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বৈঠকের মধ্য দিয়ে কোনো সুনির্দিষ্ট সমস্যার সমাধান হয়ে যাবে তা আশা করা ঠিক হবে না। প্রসঙ্গত, সম্প্রতি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তিক্ততা দেখা দিয়েছে। বেইজিংয়ের যুদ্ধবিমান ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করছে, যার প্রতিবাদ করছে যুক্তরাষ্ট্র।

এমনকি যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাইওয়ান আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে। অন্যদিকে চীনা প্রেসিডেন্ট ইতোমধ্যে স্নায়ুযুদ্ধের ব্যাপারে হুশিয়ারি দিয়েছেন। তাইওয়ান ছাড়াও চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status