|
বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না : কাদের
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না : কাদের শনিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না, দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পাচ্ছেন। আসলে এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন, এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুন। ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে, আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায়। বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই। সেতুমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে ইনশাআল্লাহ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
