|
স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে বাবার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে বাবার মৃত্যু নিহত মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (২৮) ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের নবগ্রামের এমামুল হক এর ছেলে তিনি পেশায় একজন মোবাইল মেকানিক্স এবং দুই সন্তানের জনক। স্থানীয়রা ও নিহত সাইফুলের মা সাহিনুর বেগম আহাজারি করে বলেন,ঘটনার কিছু আগে ভাত খেয়ে আমার ছেলে বাড়ী থেকে বের হয়ে তার ছেলে চতুর্থ শ্রেনি ছাত্র মুহিন বাবুকে বারাই গোল্ডেন হোপ কিন্টার গার্ডেন স্কুল থেকে আনতে যাওয়ার সময় দিনাজপুর অভিমুখ থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায় । এসময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:আশ্রাফুল ইসলাম ,বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
