ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালিকের পক্ষে গলা ফাটিয়ে বিপাকে সানিয়া মির্জা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 11:29 AM

মালিকের পক্ষে গলা ফাটিয়ে বিপাকে সানিয়া মির্জা

মালিকের পক্ষে গলা ফাটিয়ে বিপাকে সানিয়া মির্জা

বিশ্বকাপে স্বামী শোয়েব মালিকের নৈপুণ্যে উচ্ছ্বাস প্রকাশ করে হাতি তালি দেওয়াকেও সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক হিসেবে উপস্থাপন করেছে ভারতের উগ্রপন্থীরা।

কটাক্ষের শিকার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা।

অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে পাকিস্তানকে সমর্থন করায় বিপাকে পড়েছেন তিনি। ভারতীয়দের রোষানলে পড়েছেন দেশটির এই টেনিস তারকা।

বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে স্ট্যান্ডে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে চিৎকার করেন সানিয়া। স্বামী শোয়েবের দলের জন্য গলা ফাটান, হাততালি দিয়ে পাক খেলোয়াড়দের উৎসাহ দেন। মাঠের ক্যামেরায় সেটি ধরা পড়ে ভালোভাবেই।

ভারতীয় তারকার এভাবে প্রকাশ্যে পাকিস্তান সমর্থন করাটা একেবারেই ভাল চোখে নেননি অনেকেই। এরপরেই ভারতীয় নেটিজেনদের রোষের মুখে পড়েন সানিয়া। টুইটে ভারতীয় এই টেনিস সেনসেশনকে কটাক্ষ করে নানা সমালোচনায় মেতেছেন তারা। শোয়েব মালিকের পক্ষে হাতে তালি দেওয়াকে পাকিস্তানকে সমর্থন হিসেবে গণ্য করে কেউ কেউ সানিয়ার জাতীয়তা নিয়ে প্রশ্ন তোলেন।

 অনেকে তো বিষয়টিকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে ছেড়েছেন। তারা সানিয়াকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তার আইনমাফিক শাস্তি দিতে আবেদন জানান দেশটির প্রধানমন্ত্রীর কাছে।

অনেকেই আবার এর বিপরীত মতও দিয়েছেন।  তাদের মতে, আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেন সানিয়া। একাধিক পদক জিতে নিজের দেশ ভারতকে গৌরবান্বিত করেছেন। এমন তারকাকে নিয়ে সমালোচনা বা কটাক্ষ করা সমীচীন নয় বলে জানান তারা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, টুইটার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status