|
চট্টগ্রামে ১০ জনের করোনা শনাক্ত
নতুন সময় প্রতিবেদক
|
![]() চট্টগ্রামে ১০ জনের করোনা শনাক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৭৭ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ছয়জন নগরের এবং চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে তিনজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরণ হাসপাতাল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
