‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন ডিজিটাল বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রীর আইসিটিউপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন 'ওয়ার্ল্ড কংগ্রেস অনইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি২০২১)' এর দ্বিতীয় দিনে আজ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থাএশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কারে ভূষিত করে।
সম্মেলনে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক অনুষ্ঠানে অ্যাসোসিও'র সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি এ পুরস্কারঘোষণা করেন। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আন্তর্জাতিক এ সংস্থাটি তথ্যপ্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতেতথ্যপ্রযুক্তিতে সাফল্য অর্জন করায় বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি সংস্থা ও উদ্যোগকে পুরস্কৃত করে সংস্থাটি।
পুরস্কার গ্রহণকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রীর আইসিটিউপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষে এই পুরস্কার গ্রহণ করার সুযোগটি আমার জন্য অনেক বেশি সম্মানের। উনার নেতৃত্বে গত১২ বছর ধরে তথ্য-প্রযুক্তি ভিত্তিক একটি স্ব-নির্ভর বাংলাদেশ গড়ে তুলার চেষ্টা করে যাচ্ছি। এখনকার আধুনিক জীবনমানউন্নয়নের জন্য আইসিটি হচ্ছে মূল হাতিয়ার।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিও'র সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি এবং বাংলাদেশ কম্পিউটারসমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ-উল-মুনীরসহ অনেকে।
এ বছর বাংলাদেশ থেকে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) , ডেভেলপমেন্ট অফন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট (ইনফো-সরকার), বইঘর এবং জাতীয় স্বাস্থ্য বাতায়ন(১৬২৬৩) বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাসোসিও পুরস্কার অর্জন করেছে।
এছাড়া মালয়েশিয়া ও নেপাল ,থাইল্যান্ড, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা , তাইওয়ান, থ্যাইল্যান্ড এবং ভিয়েতনাম পুরস্কারজয়ের তালিকায় রয়েছে।
আজ সম্মেলনের দ্বিতীয় দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান আয়োজিতহয়। এ অনুষ্ঠানে স্বাধীন সর্বোভৌম রাষ্ট্র ও তথ্য প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর গৃহিত উদ্যেগসমূহ উপস্থাপনকরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিআলহাজ এ. কে. এম. রহমতুল্লাহ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপত্বিতে বাংলাদেশকম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক অনুষ্ঠানেউপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির ২৫তম আসর ভার্চুয়ালি যুক্ত হয়ে গত বৃহস্পতিবার(১১ নভেম্বর) উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্মেলনে বিভিন্ন সেমিনার ও কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তিবিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। মোবাইল অ্যাপের মাধ্যমে সম্মেলন উপভোগ করা যাচ্ছে। গুগল প্লে স্টোর ও আইফোনের অ্যাপস্টোর থেকে wcit2021 নামের অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে ইন্সটল করা যাবে। তবে ব্যবহারের পূ্র্বে রেজিস্ট্রেশন করেনিতে হবে। এছাড়াও www.wcit2021.com.bd ওয়েবসাইট ভিজিট করে ভার্চুয়ালি সম্মেলন ও প্রদর্শনী ঘুরে আসা যাবে।ফিজিক্যাল এবং অনলাইন রেজিস্ট্রেশন-সহ ডব্লিউসিআইটি সম্মেলনের যাবতীয় তথ্য www.wcit2021.org.bd ওয়েবসাইটটিতে পাওয়া যাবে। অনুষ্ঠানের পর্দা নামবে ১৪ নভেম্বর (রবিবার)।