ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুলিশ ক্যাম্প নির্মিত হচ্ছে রোহিঙ্গা শিবিরে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 November, 2021, 3:54 PM

পুলিশ ক্যাম্প নির্মিত হচ্ছে রোহিঙ্গা শিবিরে

পুলিশ ক্যাম্প নির্মিত হচ্ছে রোহিঙ্গা শিবিরে

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) পুলিশের জন্য জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএইচসিআর থেকে ৩টি নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে। ক্যাম্পোগুলো হলোÑ লম্বাশিয়া পুলিশ ক্যাম্প, নৌকার মাঠ পুলিশ ক্যাম্প ও অক্সফাম ক্যাম্প-৪ পুলিশ ক্যাম্প। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক।

তিনি জানান, ইউএনএইচসিআর সঙ্গে আলোচনা ক্রমে ৩টি নতুন ক্যাম্প স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরমধ্যে লম্বাশিয়া ও নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

এসপি নাইমুল আরও জানান, ওই ক্যাম্পগুলোর নির্মাণ কাজ শেষ হলে ১৪ এপিবিএন পুলিশের ফোর্সের আবাসন সমস্যার সমাধান হবে। এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধানের সঙ্গে আলোচনা এবং চুক্তি হয়। এ ব্যাপারে ১৪ এপিবিএন এর পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এবং ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধান মিস ইটা সুকিকে ধন্যবাদ জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status