ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরীমনি বিতর্কের জবাব দিলেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 November, 2021, 2:22 PM

পরীমনি বিতর্কের জবাব দিলেন
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি তার জন্মদিনের পার্টিতে লুঙ্গি পরা নাচ নিয়ে সমালোচনা-বিতর্ক যেন থামছেই না। আর এ নিয়ে নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ নায়িকা। বিতর্কের জবাবে পরীমনি তার ফেসবুক পেজে লিখেছেন, এই যে আমি 'গুণিন' এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।

প্রসঙ্গত, পরীমনি এবারও ২৪ অক্টোবর জন্মদিন পালন করেছেন ঘটা করে। সেদিন দিনের বেলা তিনি সময় কাটান অনাথ শিশুদের সঙ্গে। আর রাতে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে উদযাপন করেন জন্মদিন। পরীর এবারের জন্মদিনের থিম কালার ছিল সাদা-লাল।

তাই এ দুই রঙের মিশেলে ডিজাইন করা হয়েছিল অভিনেত্রীর পোশাক। বিমানবালা বেশে মাথায় ছিল সাদা-লাল টুপি, গায়ে ছিল লাল শার্ট। সঙ্গে কাছা দেয়ার ভঙ্গিতে পরেন সাদা লুঙ্গি। এ আয়োজনে সবার সঙ্গে নেচে-গেয়ে, কেক কেটে আনন্দ করেন পরীমনি। তার ভিডিও প্রকাশ পায় অনলাইনে। সাধুবাদের পাশাপাশি পরীর নাচ ও পোশাক নিয়ে বিশেষ করে লুঙ্গির মতো পোশাকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status