|
স্বামী নিজে দাঁড়িয়ে থেকেই স্ত্রীকে বিয়ে দিলেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বামী নিজে দাঁড়িয়ে থেকেই স্ত্রীকে বিয়ে দিলেন জানা যায়, পঙ্কজ শর্মা কানপুরের গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। ৫ মাস আগে তার সাথে বিয়ে হয় কোমলের। কিন্তু সে সময় বিয়েতে সম্মতি ছিল না কোমলের, তা দিন কয়েকের মধ্যেই বুঝতে পারেন পঙ্কজ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রথম থেকেই তার সাথে দূরত্ব বজায় রেখে চলতেন কোমল। বিশেষ কথাবার্তা বলতেন না। বাধ্য হয়েই সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন পঙ্কজ। তারপরই জানতে পারেন, বিয়ের আগে একটি সম্পর্ক ছিল কোমলের। এখনো তিনি তার পুরনো প্রেমিককেই ভালবাসেন। তাই স্ত্রীকে তার প্রেমিকের সাথে বিয়ে দিতে উদ্যোগী হন পঙ্কজ। প্রথমে আদালতে তিন পরিবার একসাথে বসে বিষয়টির আইনি দিক নিয়ে আলোচনা করেন। পরে নিজেই স্ত্রীর বিয়ের যাবতীয় ব্যবস্থা করেন পঙ্কজ। শুক্রবার নিজে দাঁড়িয়ে কোমলের বিয়ে দেন। সেই অনুষ্ঠানে দুই বাড়িরই অতিথিরা হাজির ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ)
গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট ও স্মারকলিপি প্রদান
