ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পুরুষের ফিটনেস বাড়ে যেসব খাবারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 October, 2021, 3:20 PM

পুরুষের ফিটনেস বাড়ে যেসব খাবারে

পুরুষের ফিটনেস বাড়ে যেসব খাবারে

স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন সঠিক সময়ে সঠিক খাদ্য। ওজন কমানো সম্প্রতিককালে বড় এক প্রবণতা। যা করতে গিয়ে প্রয়োজনীয় খাবারকে দূরে ঠেলে দেয় অনেকেই। এতে ওজন হয়ত কমে কিন্তু সুখী দাম্পত্য জীবনে কলহ ডেকে আনে! তাই শরীর ফিট রাখতে কিছু খাবার তালিকায় রাখার পরামর্শ চিকিৎসকদের।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমাণে উপকারী উপাদান থাকা প্রয়োজন। পুরুষের প্রত্যেকদিন পর্যাপ্ত পরিমাণে টাটকা ফল, সবুজ শাক-সবজি, শস্যদানা, মাংস এবং কম ফ্যাট যুক্ত দুগ্ধজাত খাবার খাওয়া দরকার। সব খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে ফল এবং সবজি অবশ্যই খাবারের তালিকায় রাখা দরকার।

একজন পুরুষের শরীরে পর্যাপ্ত পরিমাণে উপকারী উপাদানের জন্য তালিকায় কিছু খাবার রাখা খুবই জরুরি। তবেই তাদের প্রজনন ক্ষমতা বাড়ে এবং এনার্জির মাত্রাও বাড়ে। তাহলে এবার চোখ বুলিয়ে নেওয়া যাক কোন খাবার খেলে শক্তি এবং প্রজনন ক্ষমতা বাড়ে পুরুষের-

কলা
সহজে এবং কম খরচে শরীরে শক্তি বাড়ানোর সব চেয়ে উপযুক্ত খাবার হলো কলা। প্রতিদিন খাবারের তালিকায় কলা রাখলে পুরুষের মধ্যে শারীরিক ক্ষমতা বাড়ে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়াও পুরুষের বন্ধ্যাত্ব দূর করতে সাহায্য করে কলা। স্বাস্থ্যের আরও অনেক উপকার করে এই ফল।

ডিম
প্রতিটি মানুষের জন্যই ডিম খুবই উপকারী। বিশেষজ্ঞদের কাছে ডিম আদর্শ সুপারফুড। প্রোটিন, আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন বি, ভিটামিন ডি-তে ভরপুর ডিম রোজকার তালিকায় রাখলে স্বাস্থ্যের উন্নতি হয়।

আপেল
আপেল প্রত্যেকের স্বাস্থ্যের জন্যই দারুণ উপকারী। পুরুষের স্বাস্থ্যের ক্ষেত্রেও একটি করে আপেল প্রতিদিনের খাবারের তালিকায় রাখা দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপেল দুর্বলতা কমাতে সাহায্য করে।

ব্রকলি
সব সবুজ শাক-সবজির মধ্যে অবশ্যই ব্রকলি রাখা দরকার প্রতিদিনের খাবারের তালিকায়। ব্রকলিতে প্রচুর পরিমাণে উপকারী উপাদান রয়েছে। ক্যান্সার এবং হৃদরোগের মতো অসুখকে প্রতিরোধ করতে সাহায্য করে।

কিউয়ি ফল
কয়েক বছর ধরে কিউয়ির জনপ্রিয়তা চোখে পড়ার মতো বেড়েছে। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় কিউয়ি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে শরীরের অন্যান্য ঘাটতি পূরণ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status