ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নতুন প্রজন্মের গান নিয়ে আসছে ‘অ্যাডভার্ব’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 October, 2021, 3:26 PM

নতুন প্রজন্মের গান নিয়ে আসছে ‘অ্যাডভার্ব’

নতুন প্রজন্মের গান নিয়ে আসছে ‘অ্যাডভার্ব’

নতুন গান নিয়ে আসছে এ প্রজন্মের ‘অ্যাডভার্ব’ ব্যান্ড। গানের শিরোনাম ‘যেখানেই যাচ্ছি থেমে’। নতুন এ গানটির দৈর্ঘ্য ৮ মিনিট! ছয় তরুণের ব্যান্ড ‘অ্যাডভার্ব’। ‘যেখানেই যাচ্ছি থেমে’ গানটি তাদের চতুর্থ গান। ২৯ অক্টোবর মুক্তি পাবে গানটি। জানিয়েছেন ব্যান্ড দলটির প্রতিষ্ঠাতা ও ভোকাল প্রান্ত।

তিনি বলেন, ‘আমাদের প্রথম গানটি ছিল রক মেলোডি ঘরানার। এরপর অল্টারনেটিভ রক এবং তৃতীয় গানটি ছিল পুরোপুরি রক। এ গানের কথা, মিউজিক ও অ্যারেঞ্জমেন্টে আরও পরিপক্বতা আছে। আমাদের দেশের ব্যান্ড মিউজিকের যেই চিরায়ত ধারা, সেটার আবহে একেবারে রক ধাঁচের গান।’

‘যেখানেই যাচ্ছি থেমে’ গানটির ভিডিও নির্মাণ করেছেন জাকারিয়া হাসান। ভিডিওতে ‘অ্যাডভার্ব’ ব্যান্ডের সদস্যদের দেখা যাবে। প্রান্ত জানান, দেখার মতো চমৎকার একটি ভিডিও হয়েছে।

২০১৪ সালে প্রতিষ্ঠা হয় ‘অ্যাডভার্ব’। টানা পাঁচ বছর প্রাকটিস করেছেন তারা। ২০১৯ সালে প্রকাশ হয় তাদের প্রথম গান ‘কত দূর’। প্রকাশের পর বেশ সাড়া পায় গানটি। দলটির দ্বিতীয় গান ‘অবসাদ’। এরপর তারা প্রকাশ করে ‘কে তোমাকে বাসবে ভালো’ শিরোনামে তৃতীয় গান। এটিও শ্রোতাদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status