ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
হাতে কোরআন শরীফ লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী জারিন (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 October, 2021, 3:18 PM
সর্বশেষ আপডেট: Saturday, 16 October, 2021, 3:22 PM

হাতে কোরআন শরীফ লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী জারিন (ভিডিও)

হাতে কোরআন শরীফ লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী জারিন (ভিডিও)

হাতে কোরআন শরীফ লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও বর্তমানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য জারিন তাসনিম দিয়া। টানা দেড় বছরের প্রচেষ্টায় তিনি কোরআন শরীফের ৩০ পারাই হাতে লিখেছেন।

এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস ও কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

আজ শনিবার তার পোস্ট করা ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো, ‌‌‘‘ক্ষুদ্র জীবনে মানুষের অনেক শখ থাকে। অসম্ভবকে সম্ভব করে । ছোটবেলা থেকে আমারও একটি বড় শখ ছিল পবিত্র কোরআন শরীফ (৩০ পারা) হাতে লিখবো । আর আজকে সেটি সম্ভবপর হয়েছে। বিগত দেড় বছরের প্রচেষ্টায় আজ আমি সার্থক । বিগত ২০২০ সালের এই করোনাকালীন সময়ে আমরা যখন সবাই ঘরবন্দী তখন থেকেই আমার এই উদ্যোগ শুরু হয়। লেখা শেখাটাই তখনই। আর আমি কোনো মাদ্রাসার শিক্ষার্থীও ছিলাম না। ঐ যে বললাম ইচ্ছে থাকলে আর ধৈর্য থাকলে সবই সম্ভব হয়। আমার জীবনের সেরা অর্জন এই  হাতে লেখা পবিত্র কোরআন শরীফ (৩০ পারা)। কিছু  অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। লক্ষ লক্ষ শুকরিয়া মহান আল্লাহতালার দরবারে । তিনি চেয়েছেন বলেই আমার পক্ষে সম্পূর্ণ কোরআন শরীফ হাতে লেখা সম্ভব হয়েছে।

আমি চাই আমার হাতে লেখা এই পবিত্র কোরআন শরীফের কিছু কপি করে সেটা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিতে। সেটা যেন আল্লাহতাআলা কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করবেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status