ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রাজ-শিল্পার বিরুদ্ধে মামলা করলেন শার্লিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 October, 2021, 3:07 PM

রাজ-শিল্পার বিরুদ্ধে মামলা করলেন শার্লিন

রাজ-শিল্পার বিরুদ্ধে মামলা করলেন শার্লিন

পর্নগ্রাফি মামলায় কিছু দিন আগেই জামিন পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। মুক্তি পেয়ে স্বস্তি নিতে না নিতেই আবারও মামলার কবলে এ দম্পতি। এবার শিল্পা ও রাজ দু’জনের নামেই মামলা দায়ের করেছেন অভিনেত্রী শার্লিন চোপড়া।

গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজ-শিল্পা দম্পতির বিরুদ্ধে প্রতারণা ও মানসিক হয়রানির অভিযোগ এনে মামলা করেন শার্লিন। এ বিষয়ে গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আমি রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হয়রানি, প্রতারণা ও অপরাধমূলক আচরণের অভিযোগ এনে মামলা দায়ের করতে অনুরোধ জানিয়েছি।

জানা যায়, রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পেছনে অন্যতম ভূমিকা ছিল শার্লিনের। মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখায় রাজের বিষয়ে তিনিই প্রথম বয়ান দিয়েছিলেন। তিনি জানান, রাজের মাধ্যমেই তিনি অ্যাডাল্ট ভিডিওর জগতে আসেন। একটি ভিডিওর জন্য রাজ তাকে ৩০ লাখ রুপি দিতেন। এমন ১৫-২০টি ভিডিওতে কাজ করেছিলেন শার্লিন।

এছাড়া আরও একটি অভিযোগ করেছিলেন শার্লিন। তিনি জানান, রাজ তাকে জোর করে চুমু খেয়েছিলেন। শিল্পার সঙ্গে সম্পর্কে সুখী নয় জানিয়ে রাজ নাকি তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। এরপর ভয়ে রাজের বাড়ির ওয়াশরুমে লুকিয়ে যান। বাড়ি থেকে বের হওয়ার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করেন শার্লিন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। পর্ন ভিডিও তৈরি করে সেটা অ্যাপের মাধ্যমে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১ হাজার ৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। একাধিকবার জামিন আবেদন নাকচ হওয়ার পর অবশেষে গত ২০ সেপ্টেম্বর জামিন পান রাজ। এর জন্য তাকে ৫০ হাজার রুপি মুচলেকা দিতে হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status