|
স্বামীর বাইক থেকে পড়ে প্রাণ গেল স্কুলশিক্ষিকার
নতুন সময় পতিনিধি
|
![]() স্বামীর বাইক থেকে পড়ে প্রাণ গেল স্কুলশিক্ষিকার শনিবার ভোরে চিকিৎসাধীন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত ১১ অক্টোবর দুর্ঘটনার শিকার হোন ছন্দা রাণী সরকার। নিহত স্কুলশিক্ষিকা ছন্দা রাণী উপজেলার ধোপাপাড়া গ্রামের অমল কুমার সরকারের স্ত্রী এবং ঝলমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামীও স্কুলশিক্ষক। নিহতের স্বামী অমল কুমার বলেন, ১১ অক্টোবর বিকালে মোটরসাইকেলে আমরা দুজন বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখতে যাই। পথে পুঠিয়া তাহেরপুর সড়কের গণ্ডগোহালী এলাকা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় আমার স্ত্রী গুরুতর আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শনিবার ভোরে তার মৃত্যু হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
