ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
সিরাজগঞ্জে যমুনানদীতে মৎস্য অভয়াশ্রম স্থাপন বিষয়ক সভা অনু্ষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 2 October, 2021, 10:08 PM

সিরাজগঞ্জে যমুনানদীতে মৎস্য অভয়াশ্রম স্থাপন বিষয়ক সভা অনু্ষ্ঠিত

সিরাজগঞ্জে যমুনানদীতে মৎস্য অভয়াশ্রম স্থাপন বিষয়ক সভা অনু্ষ্ঠিত

সিরাজগঞ্জের  বঙ্গবন্ধু বহুমুখী সেতু সংলগ্ন যমুনা নদীতে মৎস্য অভয়াশ্রম স্থাপন বিষয়ক পর্যালোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।  মৎস্য অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে শনিবার (২ অক্টোবর) সকালে জেলা মৎস্য অধিদপ্তরের হলরুমে উক্ত  সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এর মহাপরিচালক (গ্রেড-১) কাজী শামস আফরোজ ।


উক্ত পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগ, রাজশাহী  মৎস্য অধিদপ্তর,  উপ-পরিচালক  মোঃ তোফাজউদ্দীন আহমেদ । আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগ মৎস্য অধিদপ্তরের  উপ-পরিচালক  মোঃ জিল্লুর রহমান, সিরাজগঞ্জের বেলকুচি  মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের প্রিন্সিপাল মোহাঃ আবুল কালাম আজাদ, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, সিরাজগঞ্জ  জেলা মৎস্য কর্মকর্তা  মোঃ সাহেদ আলী, টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা  মোঃ এমদাদুল হকসহ টাঙ্গাইল সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ভুয়াপুর, টাঙ্গাইলের উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মৎস্য অধিদপ্তর, সিরাজগঞ্জ এর সকল পর্যায়ের কর্মকর্তাগণ।


উক্ত পর্যালোচনা সভায় অভয়াশ্রম এর সীমানা পরিচিতি, অভয়াশ্রম ব্যবস্থাপনা, মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়ে আলোচনান্তে প্রাপ্ত সুপরিশসমূহ উর্ধ্বগামী করে পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status