ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
কাপড় ধোয়ার কাজ ছেড়ে কোটিপতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 October, 2021, 10:06 PM

কাপড় ধোয়ার কাজ ছেড়ে কোটিপতি

কাপড় ধোয়ার কাজ ছেড়ে কোটিপতি

কয়েক বছর আগে জীবনটা ছিল অন্য রকম। একটি জামাকাপড়ের কোম্পানিতে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন তিনি। কাজ ছিল জামাকাপড় ধোয়া আর ভাঁজ করা। সংসার চালানোর জন্য মাত্র ১৬ বছর বয়সে এই কাজ শুরু করলেও চোখে ছিল স্বপ্ন। মডেলদের বিজ্ঞাপনের দিকে চোখ যায় তার। ভাবতেন তাদের মতো হবেন।

সেই স্বপ্ন সত্যি করার জন্য ১৮ বছর বয়সে কাজ ছেড়ে মডেলিং শুরু করেন অস্ট্রিয়ার নাগরিক ক্যাথরিনা মাজেপার। মাত্র সাত বছরের মধ্যে বিশ্বের সেরা  মডেলদের কাতারে নাম করে নিয়েছেন ক্যাথরিনা। যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানিরই বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠেন তিনি।

মাত্র ২৫ বছর বয়সেই কোটিপতি বনে গেছেন দিনমজুর থেকে মডেল বনে যাওয়া ক্যাথরিনা। বিশ্বের বিভিন্ন দেশের ফ্যাশন শোতে ডাক পড়ে তার। র‌্যাম্পে হাঁটেন। এক দিন মডেলদের ছবি দেখে তিনি যে স্বপ্ন দেখতেন, এখন তাকে দেখে সেই স্বপ্ন দেখেন আরও অনেকে।

এই প্রসঙ্গে ক্যাথরিনা বলেন, ‘আমি কঠিন পরিশ্রম করতাম। কিন্তু কাজে আনন্দ পেতাম না। তারপর কাজ ছেড়ে মডেলিং শুরু করি। ১৮ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়ে মিস ভিয়েনা হই। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।’

ক্যাথরিনা প্রথমে থাকতেন সিঙ্গাপুরে। মডেলিংয়ের কাজে বার্সেলোনা, মিউনিখ, ইতালি, দক্ষিণ আফ্রিকাতে ঘুরেছেন। মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাও শেষ করেছেন তিনি। পরিবেশ নিয়ে ডিগ্রিও রয়েছে তার। ২০২০ সালে স্বামী শিলো মাজেপার সঙ্গে ফ্লোরিডায় পাকাপাকিভাবে থাকা শুরু করেন ক্যাথরিনা। ওয়াশিংটন ও নিউ ইয়র্কে দু’টি বাড়ি রয়েছে তার।

তবে তার মধ্যেই করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে কাজ কিছুটা কমে ক্যাথরিনার। তাতে দমে যাননি। বরং নেটমাধ্যমে অনেক বেশি সক্রিয় হন। তার অনুরাগীর সংখ্যাও বাড়তে থাকে। সেখানে প্রতি সপ্তাহে একাধিক ভিডিও প্রকাশ করেন তিনি। সেখান থেকেও আসে অর্থ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status