ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
২০২২ সালে তুরস্কে ৩ লাখ কম্প্রেসর রপ্তানিতে ওয়ালটন-কার্গি চুক্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 October, 2021, 6:26 PM

২০২২ সালে তুরস্কে ৩ লাখ কম্প্রেসর রপ্তানিতে ওয়ালটন-কার্গি চুক্তি

২০২২ সালে তুরস্কে ৩ লাখ কম্প্রেসর রপ্তানিতে ওয়ালটন-কার্গি চুক্তি

২০২২ সালে তুরস্কে ৩ লাখ কম্প্রেসর রপ্তানি করবে বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটন। এজন্য দেশটির অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠান কার্গি সগুতমা ইসিতমা স্যান. ভি টিক. লিমিটেড এসটিআই.-এর সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। ইতোমধ্যেই কার্গির মাধ্যমে তুরস্কে ২ লাখ ওয়ালটন কম্প্রেসর রপ্তানি হয়েছে। সব মিলিয়ে ২০২৩ সালের মধ্যে দেশটিতে ১ মিলিয়ন বা ১০ লাখ কম্প্রেসর রপ্তানির টার্গেট নিয়েছে ওয়ালটন।


গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তুরস্কের বৃহত্তম শহর ও প্রধান সমুদ্রবন্দর ইস্তাম্বুলের আইএসকে সোডেক্স আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন ও কার্গির মধ্যে ওই চুক্তি সই হয়। ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং কার্গি’র ব্যবস্থাপনা পরিচালক এমিন কার্গি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।


সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিচালক এস এম মাহবুবুল আলম, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তানভীর রহমান ও মাহফুজুর রহমান, কম্প্রেসর প্রোডাক্টের ডেপুটি চিফ বিজনেস অফিসার নাসির উদ্দিন মন্ডল প্রমুখ।


২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্বের অন্যতম বৃহৎ ওই আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলে। মেলায় প্রথমবারের মতো অংশ নেয় ওয়ালটন। এতে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যের প্রতি বৈশ্বিক ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে। সৌদি আরব, গ্রিস, ইরাক, ইরান, লেবানন ইত্যাদি দেশের ব্যবসায়ীরা ওয়ালটন কম্প্রেসরসহ বিভিন্ন পণ্য আমদানির ব্যাপারে আগ্রহ দেখান।


তুরস্কের আইএসকে সোডেক্স ফেয়ারে ওয়ালটন ও কার্গি স্টলের সামনে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ


জানা গেছে, আইএসকে সোডেক্স ফেয়ার ইউরোশিয়া অঞ্চলে ভেন্টিলেশন, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং প্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী। আন্তর্জাতিক এ বাণিজ্য মেলার কেন্দ্রে স্থাপন করা হয় ওয়ালটন ও কার্গির দৃষ্টিনন্দন স্টল। বৈশ্বিক ক্রেতাদের কাছে বিশ্বের ‘মোস্ট সাইলেন্ট অ্যান্ড ডিউরেবল’ ওয়ালটন কম্প্রেসরসহ বিভিন্ন পণ্য উপস্থাপন করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যের উচ্চ মানে সন্তুষ্ট হন বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা।


এস এম মাহবুবুল আলম জানান, মেলায় বৈশ্বিক ক্রেতাদের মনোযোগ আকর্ষণে সক্ষম হয় ওয়ালটন। সৌদি আরব, গ্রিস, ইরাক, ইরান, লেবানন ইত্যাদি দেশের ব্যবসায়ীরা ওয়ালটন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তারা কম্প্রেসরসহ বাংলাদেশে তৈরি বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য আমদানিতে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন।


কর্তৃপক্ষ জানায়, ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়ার টার্গেট নিয়েছে ওয়ালটন। এজন্য ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য রপ্তানি কার্যক্রম ব্যাপক জোরদার করেছে বাংলাদেশি এই শিল্পপ্রতিষ্ঠান। করোনার মধ্যেও ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্যের রপ্তানি ১.৪ মিলিয়ন ডলার থেকে ১৪ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। ওয়ালটন কর্তৃপক্ষের লক্ষ্য বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের হাব হিসেবে প্রতিষ্ঠিত করা।


উল্লেখ্য, বাংলাদেশ এশিয়ার ৮ম ও বিশ্বের ১৫তম কম্প্রেসর উৎপাদনকারী দেশ। দেশের একমাত্র কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৪ মিলিয়ন। ২০২৫ সালের মধ্যে উৎপাদন সক্ষমতা ১০ মিলিয়নে উন্নীত করার পরিকল্পনা আছে ওয়ালটনের। জার্মানি, ইরাক, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে কম্প্রেসর ও এর যন্ত্রাংশ রপ্তানি করছে ওয়ালটন। পাশাপাশি বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status