ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 2 October, 2021, 5:02 PM

সিরাজগঞ্জে  পুলিশ ম্যাজিস্ট্রেসি  সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

শনিবার সিরাজগঞ্জ জেলা জজ আদালত ভবনের শহীদ সোহেল আহমেদ জগন্নাথ পাঁড়ে স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর)  সকালে উক্ত সম্মেলনের সভাপত্বির বক্তব্যে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  প্রামানিক বলেছেন, সিরাজগঞ্জ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থা যথেষ্ট সজাগ রয়েছে। মামলা দ্রুুত নিষ্পত্তির ক্ষেত্রে ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। আরো সমস্যা রয়েছে সমস্যা গুলোর দ্রুত সমাধান করে মামলা জট যেন না থাকে সে জন্য সকল বিচারক আরও সক্রিয় হতে হবে।


 তিনি বলেন, অকারণে এবং ভুল বশত যেন কোন নিরীহ  মানুষ কারাগারে না যায় সে দিকে বিচারকরা সব দিকে দৃষ্টি রাখবেন। তবে অপরাধী কে দ্রুত আইনের আওতায় আনতে সম্মলিত ভাবে প্রচেষ্টা চলছে এবং প্রচেষ্টা চলবে।তিনি আরও বলেন, কাগজ পত্র বিহীন যানবাহন চলাচল করলে এখন থেকে গাড়ীর মালিক ও ড্রাইভার দুই জনের বিরুদ্ধে মামলা  দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  তাতে অবৈধ যানবাহন চলাচল কমে আসবে। মেডিকেল রিপোর্ট এর ক্ষেত্রে চিকিৎসকগণ যেন সততার সাথে সার্টিফিকেট দেন সে দিকে সিভিল সার্জন কে ভূমিকা রাখতে হবে। আহতর সার্টিফিকেট এর সাথে করে দিতে হবে তাহলে সঠিক ভাবে বিচার কার্য সুবিধা হবে।


জুডিশিয়াল কনফারেন্স জেলার সার্বিক আইনশৃঙ্কলা পরিস্থিতি ও বিচারিক বিষয় নিয়ে মুক্ত আলোচনা অংশ নেন যুগ্ম জেলা জজ মো.সাইফুল ইসলাম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন ও মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ সৌমিত্র বসাক,ডা: পরিমল চন্দ মোদক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা আইন জীবীর সমিতির সভাপতি মীর রুহুল আমিন বাবু,সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্না বক্তব্য রাখেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status