ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কক্সবাজারের জাতীয় যুব জোটের ২দিনব্যাপি কেন্দ্রীয় কর্মশালা শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 October, 2021, 7:48 PM
সর্বশেষ আপডেট: Friday, 1 October, 2021, 8:02 PM

কক্সবাজারের জাতীয় যুব জোটের ২দিনব্যাপি কেন্দ্রীয় কর্মশালা শুরু

কক্সবাজারের জাতীয় যুব জোটের ২দিনব্যাপি কেন্দ্রীয় কর্মশালা শুরু

জাতীয় পতাকা উত্তোল ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কক্সবাজারের জাতীয় যুব জোটের ২দিনব্যাপি কেন্দ্রীয় কর্মশালা শুরু হয়েছে। ১ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় জাতীয় যুব জোটের সভাপতি ও জাসদের  যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন ও কর্মশালার উদ্ধোধন ঘোষণা করেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।  কর্মশালায় পরিচালনা  করছেন, জাতীয় যুব জোটের  সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।  


এসময় বক্তব্য রাখেন জাসদ কক্সবাজার জেলার সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল,  জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ।  উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা,  জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু,  আমিনুল আজিম বনি, প্রদীপ কুমার রায়, আমিনুল ইসলাম কোহিনুর, শভংকর দে বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, মোহম্মদ সামসুল ইসলাম সুমন,ধীমান বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, রমজান আলী সিকদার, হাসানুজ্জামান তুহিন,  সুজন প্রসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক  অজিত কুমার দাস হিমু প্রমুখ।


উদ্ধোধনী বক্তব্যে শিরীন আখতার এমপি বলেন, নব উদ্যোমে বাঙালীয়ানার সত্ত্বাকে  বুকে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, দুর্নীতি মোকাবেলায় যুব সমাজকে সংগঠিত করে জাতীয় যুব জোটের  নেতা-কর্মীদের ঝাপিয়ে পড়তে হবে। সংবিধানের চার মূলনীতির আলোকে নারী-পুরুষের সমতার মানবিক সমাজ গঠনের লক্ষ্যে অবিচল থাকতে হবে। তিনি বলেন, সংগঠনের নেতাদের সংগঠনে স্থির অবিচল থাকতে হবে। যুব জোটকে তৃনমূল পর্যায়ে নিয়ে যেতে কাজ করতে হবে, উপর থেকে নীচ পর্যন্ত সংগঠনকে বিস্তৃত করতে হবে। সংগঠনের তৃনমূলকে সংগঠিত করা সংগঠকদের প্রাথমিক দায়িত্ব  ও কর্তব্য। যুব জোটের কেন্দ্রীয় কর্মশালায়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status