|
শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত শুক্রবার মৎস্যজীবী জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এ সময় জেলা মৎস্য অফিসার মোঃ সাইফুর রহমান, শিবালয় উপজেলা সহকারী কমিশনার-ভূমি এসএম আবু দারদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম, তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, ইউপি সদস্যসহ মৎস্যজীবী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিবালয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, "মা ইলিশ সংরক্ষণে ৪ থেকে ২৫ অক্টোবর নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। তাই সহায়তার জন্য মৎস্যজীবীদের ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ হচ্ছে। ১ম দিন তেওতা ইউনিয়নের ৫০জন মৎস্যজীবীকে এ চাল দেয়া হয়। পর্যায়ক্রমে এ উপজেলার শিবালয়, তেওতা ও আরুয়া ইউনিয়নের ২ হাজার ৮৫৯জন তালিকাভূক্ত মৎস্যজীবী জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হবে। " তিনি আরো বলেন, "এ উপজেলায় প্রায় ৬ হাজর তালিকাভূক্ত মৎস্যজীবী জেলে রয়েছে।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
