ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ঘুষ দিতে না পারায় প্রতিমন্ত্রীর জমি রেজিস্ট্রি হয়নি
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 September, 2021, 11:30 PM
সর্বশেষ আপডেট: Thursday, 30 September, 2021, 1:26 AM

ঘুষ দিতে না পারায় প্রতিমন্ত্রীর জমি রেজিস্ট্রি হয়নি

ঘুষ দিতে না পারায় প্রতিমন্ত্রীর জমি রেজিস্ট্রি হয়নি

যশোরে জমি রেজিস্ট্রি করতে গিয়ে দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক ‘জনসচেতনতা’ সমাবেশে প্রতিমন্ত্রী জানান, তার সংসদীয় এলাকার সাব রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না।

তিনি আরও বলেন, কখনও মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি, একটি অফিস দেখছি এখানে। সেখানে লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এই তথ্য কি সঠিক?

তিনি আরও বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি গত সপ্তাহে একটি জমি রেজিস্ট্রি করতে গিয়ে দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মণিরামপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা এমআরডিআই জনসচেতনতা বিষয়ে এই সমাবেশের আয়োন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status