|
শিবালয়ে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() শিবালয়ে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ শিবালয় উপজেলা নির্বাহী অফিসা জেসমিন সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রিয়াজুর রহমান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা কৃষকলীগ সভাপতি অসিউর রহমান সিকো, কৃষক হাকিম উদ্দিন চেনু, আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে চলতি খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এ কর্মসূচীর আওতায় শিবালয় উপজেলায় ৫শ’ কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
