ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
চালু হচ্ছে ই-কমার্স বিপণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 1:25 PM

চালু হচ্ছে ই-কমার্স বিপণী

চালু হচ্ছে ই-কমার্স বিপণী

চালু হচ্ছে ই-কমার্স বিপণী । আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে অক্টোবর মাসজুড়ে ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া প্রতিটি পণ্যের সঙ্গে উপহার থাকবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিপণী ফ্যাশন থেকে শুরু করে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, নিত্যপ্রয়োজনীয় পণ্য, মোবাইল ফোনের অনুষঙ্গ, হস্তশিল্প, মোটরবাইক, কারসহ মোটামুটি সব ঘরানার পণ্য পাওয়া যাবে বলেও জানানো হয়।

বিপণী ওয়েবসাইটে প্রবেশের পর বাঁ দিকে ক্যাটাগরি অপশন পাবেন গ্রাহক। এখান থেকে যেকোনো বিভাগে গিয়ে পছন্দমতো পণ্য বাছাইয়ের সুযোগ রয়েছে। এরপর পরবর্তী ধাপগুলো অনুসরণ করে অর্ডার করলেই শুরু হবে পণ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া।

এ সম্পর্কে বিপণীর ব্যবস্থাপনা পরিচালক ধীমন বড়ুয়া বলেন, ‘প্রযুক্তি যত এগোবে, ই-কমার্সের পরিসর তত বাড়বে। আমাদের দেশের অনেকেই মনে করেন, ই-কমার্সের মাধ্যমে কেনা পণ্য ভালো হয় না এবং ডেলিভারি–সংক্রান্ত অনেক জটিলতা থেকে যায়। কিন্তু বিপণী এই ধারণা বদলে দেবে এবং আমরা সে লক্ষ্য নিয়েই কাজ করছি।’

নিজেদের সেবা সম্পর্কে তিনি বলেন, ‘দেশে অনেক ই-কমার্স প্রতিষ্ঠান থাকলেও গ্রাহককে অনন্য সেবা দিয়ে আমরা নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। বিপণী সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করতে চায়। সে হিসেবে আমাদের শুরুটা খুব ভালো হয়েছে, পরিকল্পনামতো এগিয়ে যেতে পারছি। আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে বদ্ধপরিকর।’

ওয়েব সাইট : https://biponeebd.com ফেসবুক পেজ : https://facebook.com/biponeebdonlineshop

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status