ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মোহাম্মদপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে যা পাওয়া গেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 1:25 PM
সর্বশেষ আপডেট: Thursday, 9 September, 2021, 1:26 PM

মোহাম্মদপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে যা পাওয়া গেল

মোহাম্মদপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে যা পাওয়া গেল

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় 'জঙ্গি আস্তানা'য় অভিযান চালানোর দাবি করেছে র‌্যাব।  অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘জামায়াতুল মোহাহেদিন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় অস্ত্র, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাবের ডগ স্কোয়াড ও বম্ব ডিস্পোজাল ইউনিট।  

বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগে বাম পাশে একটি গলিতে সাদা রঙের একটি চারতলা ভবন ঘিরে রাখে র‍্যাব-২।  গোপন সংবাদের ভিত্তিতে ওই আস্তানায় অভিযান চালায় বলে র‌্যাব দাবি করেছে।  

র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেছেন, সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজ ইউনিট ও ফরেনসিক টিম বসিলার চার তলা ভবনটিতে প্রবেশ করে।  এরপর ডগ স্কোয়াড দিয়ে ঘিরে রাখা চারতলা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। দ্বিতীয় তলায় বিছানার ভেতর লুকিয়ে রাখা একটি অস্ত্র উদ্ধার করেছে ডগ স্কোয়াড।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অভিযানস্থল থেকে পিস্তল, গুলি, বিস্ফোরক, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।

তিনি আরও জানান, আস্তানা থেকে উজ্জ্বল ছাড়াও আরও দুজনের যাতায়াত ছিল। তারা বুধবার এই বাসা থেকে বেরিয়ে গেছেন।

খন্দকার আল মঈন আরও জানান, ময়মনসিংহ থেকে গ্রেফতার জেএমবি সদস্যরা যেসব গুরুত্বপূর্ণ তথ্য দেয়, সেগুলো যাচাই-বাছাই করে র্যাব ঢাকার বাইরে জামালপুর ও রাজশাহীসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।  পরে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে বসিলার জঙ্গি আস্তানাটিতে অভিযানে নামে র‌্যাব।

আস্তানা থেকে আটক জঙ্গিকে র‌্যাব সদরদপ্তরে নেওয়া হয়েছে।  সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status