ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 8:43 PM

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা

জনপ্রশাসনের ৮৯ যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানিয়েছে। নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তা মিলিয়ে এখন সরকারের অতিরিক্ত সচিবের সংখ্যা ৫০৫।


পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে দুজন বর্তমানে রিয়াদ ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন। বাকিরা দেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত।

নিয়মানুযায়ী তাঁদের সবাইকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এরপর তাঁদের নতুন করে পদায়ন করা হবে।


তবে কয়েক বছর ধরে পর্যাপ্ত পদ না থাকায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেলেও প্রথম দিকে আগের পদেই দায়িত্ব পালন করতে হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এরপর উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হবে। তারও প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। এতে বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তাদের প্রথমবারের মতো যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status