ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বাগাতিপাড়ায় ডুবে গেছে চাষীদের রোপা-আমন ক্ষেত
মিজানুর রহমান, নাটোর
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 5:40 PM

বাগাতিপাড়ায় ডুবে গেছে চাষীদের রোপা-আমন ক্ষেত

বাগাতিপাড়ায় ডুবে গেছে চাষীদের রোপা-আমন ক্ষেত

গত সপ্তাহ জুড়ে টানা ভারী বৃষ্টিতে বাগাতিপাড়া উপজেলার হাটগোবিন্দপুর ও হিজলী মৌজার ১৫০ বিঘা জমির রোপা আমন ধান ডুবে গেছে। এতে উপজেলার ৫টি ইউনিয়নের নিচু অঞ্চলের সব আমন ক্ষেত পানিতে ডুবে যায়। টানা ৫/৬ দিন পানিতে ডুবে থাকায় মধ্য বয়স্ক আমনের চারাগাছ পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। যাব মধ্যে তুলনামুলক উঁচু অঞ্চলের আমন ক্ষেতের চারা গাছ দেখা গেলেও নিম্নাঞ্চলের অধিকাংশ ধান ক্ষেত এখনো পানিতে ডুবে রয়েছে।


ইতোমধ্যে কিছু ক্ষেতের আমনের চারা গাছ পচে নষ্ট হয়েছে। এভাবে টানা দীর্ঘ সময় পানিতে ডুবে থাকলেও বাকি আমন ক্ষেত পচে নষ্ট হওয়ার শঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে উপজেলার চাষিরা।শুধু পানিতে ডুবেই ক্ষতি হচ্ছে না। নিচু অঞ্চলের অনেক আমন ক্ষেতে কচুরিপানা ও নানান ধরনের আগাছা ভেসে এসেছে। ফলে পানি কমতে শুরু করলে এসব ক্ষেতের পরিচর্যা করতেও দীর্ঘ সময় লাগবে। একই সঙ্গে উৎপাদন খরচেও বেড়ে যাবে।


এছাড়াও ক্ষেতের অনেক চারাগাছ পচে নষ্ট হওয়ায় আমনের উৎপাদন কমে যাওয়ার শঙ্কা করছেন চাষিরা। একই এলাকার  হাটগোবিন্দপুর গ্রামের মোঃ মাসুদুর রহমান  জানান, অনেক টাকা খরচ করে রোপন করা আমন ধানের ক্ষেত পানিতে ডুবে যাচ্ছে। বৃষ্টির পানির সঙ্গে ভেসে আসা কচুরিপানাসহ নানান ধরনের আবর্জনা জমিতে ভিড় করছে। দ্রুত পানি নেমে গেলে আবর্জনা পরিষ্কর করলে কিছু রক্ষা করা সম্ভব হবে। তবে পানি ধীর গতিতে নেমে যাওয়া এবং বৃষ্টি অব্যাহত থাকায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা।


উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী জানান, চলতি বছর উপজেলার ৫টি ইউনিয়নে ৫ হাজার হেক্টর জমিতে রোপা আমন করা হয়েছে। এর মধ্যে ৩'শ বিঘা রোপা আমন ডুবে গেছে। এ ব্যাপারে পানি নিষ্কশনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর হাটগোবিন্দপুর হিজলী গ্রামের মাসুদুর রহমান একটি আবেদন করেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status