ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মশালা
এম কবির, টাঙ্গাইল
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 5:37 PM

টাঙ্গাইলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মশালা

টাঙ্গাইলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মশালা

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আতত্তায় ২০২১-২২ অর্থবছরের কর্মপরিকল্পনা টাঙ্গাইল জেলার সকল উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনব্যাপী টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার বাড়ির সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।


টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালন আহ্সানুল বাসারের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বশির আহম্মদ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান।


কর্মশালাটি পরিচালনা করেন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মুহাম্মদ আরিফুর রহমান। কর্মশালায় টাঙ্গাইল জেলার সকল উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসির প্রতিনিধি, উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ ও কৃষকরা অংশ গ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status