ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
প্রেমিকাকে হত্যার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 11:52 AM

প্রেমিকাকে হত্যার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

প্রেমিকাকে হত্যার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় আকলিমা (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা প্রেমঘটিত কারণে আকলিমাকে তার প্রেমিক শ্বাসরোধ করে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে। এ ঘটনায় প্রেমিক হোসেন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত প্রেমিক হোসেন আলী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সবারকুঠির গ্রামের আব্দুল হকের ছেলে।

নিহত আকলিমা কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের দামোয়ার চালা গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক নাহিদ হাসান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক হত্যার কথা স্বীকার করেছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status