ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সাদা টি-শার্টে সাদা রঙয়ের গাড়িতে হাস্যেজ্বল পরীমনি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 11:58 AM

সাদা টি-শার্টে সাদা রঙয়ের গাড়িতে হাস্যেজ্বল পরীমনি

সাদা টি-শার্টে সাদা রঙয়ের গাড়িতে হাস্যেজ্বল পরীমনি

জেলখানার লাল দেয়ালের ঘেরাটোপে কেটে গেছে ২৬ টি দিন।  অবশেষে মুক্ত বাতাস।  বুধবার সকালটা পরীমনির কাছে একটু ভিন্ন স্বাদের।  ঢালিউডের এই নায়িকা আজ সকালে কারামুক্ত হন।  
 
পরীমনির মুক্তি পাবেন—এই খবর পেয়ে ভোর থেকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের ফটকে উৎসুক মানুষ তাকে একনজর দেখার জন্য ভিড় করেন।  সেখানে পরীমনির ৬ আত্মীয়ও তার জন্য অপেক্ষায় ছিলেন।

সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে বেরিয়ে আসেন পরীমনি।  কারা সুপার হালিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

মুক্ত বাতাস আর ঝিরঝির বৃষ্টি যেন নায়িকাকে স্বাগত জানাচ্ছিল।  বহুদিন পর কারামুক্ত হয়ে হাত নেড়ে অপেক্ষমানদের প্রতি কৃতজ্ঞতা জানান পরীমনি।

পরীমনির পরনে ছিল সাদা টি-শার্ট।  সাদা ওড়না মাথায় বাধা ছিল।  চোখে কালো চশমা, মাস্কটাও ছিল সাদা রংয়ের।  শুভ্রবসনা এই নায়িকার চোখে ছিল কালো সানগ্লাস।  সাদা জিপ গাড়িতে উঠে হাস্যেজ্বল পরীমনি সবার উদ্দেশে হাত নাড়েন।  এ সময় তার চোখেমুখে আনন্দ ফুটে উঠে।

গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে অপেক্ষমাণ সাংবাদিকদের ও ভক্তদের হাত নেড়ে সামনের দিকে এগিয়ে যান পরীমনি।  

 
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন।

তারও আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান।  তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন। এর পর জামিন শুনানির দিন এগিয়ে ৩১ আগস্ট ধার্য করা হয়।  মঙ্গলবার তার জামিন হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন বলেন, মঙ্গলবার পরীমনির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।  আজ সকালে তার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। মাদকের মামলায় তার ৫ আগস্ট চার দিনের, ১০ আগস্ট দুই দিনের ও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  রিমান্ড শেষে ২১ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।  সবমিলিয়ে কারাগারে কেটে যায় ২৬ দিন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status