|
টি-সিরিজের হিন্দি গানে ঢালিউডের দীঘি
বিনোদন প্রতিবেদক
|
![]() টি-সিরিজের হিন্দি গানে ঢালিউডের দীঘি ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের মুম্বাইয়ের অংশের শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা দীঘি। এরপর তিনি করোনার কারণে দীর্ঘদিন লকডাউনে ছিলেন। বিজ্ঞাপন, চলচ্চিত্র পর এবার দীঘিকে দেখা যাবে হিন্দি গানে মডেল হিসেবে। আর এ গানটির গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপ এর কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম। প্রথমবার মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে দীঘি বলেন, ক্যারিয়ারে এই প্রথম মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। আসলে সিনেমা আর বিজ্ঞাপনের বাইরে এর আগে কখনও কাজ করা হয়নি। গানের কথা আর গায়কী খুবই চমৎকার হয়েছে। সবকিছু পছন্দ হওয়ায় কাজটি করি। আশা করছি, আমার ভক্তরা নিরাশ হবেন না। মুম্বাইয়ের বহুল জনপ্রিয় অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘হোট ও পে নাম তেরা’ গানটি রিলিজ হবে। যেখানে শাহরুখ খান, সালমান খানের সিনেমার গান থেকে শুরু করে বলিউডের নামীদামি শিল্পীদের গান প্রকাশিত হয়। প্রথমবারের মত বলিউডের এই শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কাজ করলেন দীঘি। পাশাপাশি গানটির ভিডিও বাংলা ভাষায়ও দেশীয় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
