|
রাজারহাটে অবৈধ মাছ শিকার রোধে মোবাইল কোর্টের অভিযান
রাজারহাটে অবৈধ মাছ শিকার রোধে মোবাইল কোর্টের অভিযান, জব্দ ১৯টি নিষিদ্ধ জাল
আসাদুর রহমান, রাজারহাট
|
![]() রাজারহাটে অবৈধ মাছ শিকার রোধে মোবাইল কোর্টের অভিযান অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাকিরপশার বিলসহ আশপাশের জলাশয়ে ‘চায়না দুয়ারি জাল ফিক্সড ইঞ্জিন ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছিল। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় জলাশয়ের মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ অভিযোগের ভিত্তিতেই প্রশাসন মাঠে নামে। মোবাইল কোর্টের অভিযানে মোট ১৯টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি সামিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীরা। ![]() রাজারহাটে অবৈধ মাছ শিকার রোধে মোবাইল কোর্টের অভিযান |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
