|
আফগানিস্তানে আটকেপড়া সেই ৬ বাংলাদেশি দেশে ফিরলেন
নতুন সময় প্রতিবেদন
|
![]() আফগানিস্তানে আটকেপড়া সেই ৬ বাংলাদেশি দেশে ফিরলেন যে ছয়জন বাংলাদেশি ফিরছেন তারা হলেন— রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। এ ছয়জন বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিক ঘাঁটিতে ছিলেন। আফগানিস্তানের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার রাজিব বিন ইসলাম। দেশে ফেরার আগে তিনি শুক্রবার কাবুল থেকে টেলিফোনে সাংবাদিকের সঙ্গে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকতে বৃহস্পতিবার ৬/৭ বার চেষ্টা চালিয়েও সফল হননি। মার্কিন বাহিনী ও তালেবানের উভয়ের অনুমতি ছাড়া কেউ সেফ প্যাসেজ পাচ্ছেন না । তাই সেফ প্যাসেজের অপেক্ষায় ছিলেন। তালেবান নিয়ন্ত্রিত কাবুলের বর্তমান রিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক বলে জানান রাজিব। তিনি জানান, গাড়ি চলছে । দোকানপাট খুলেছে। রাস্তায় তালেবানের টহল আছে। ভয়ভীতি ধীরে ধীরে কেটে যাচ্ছে মানুষের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
