ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
লঞ্চ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 August, 2021, 7:45 PM

লঞ্চ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লঞ্চ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সদরঘাট এলাকায় বরিশাল থেকে আসা এমভি পারাবাত-১২ নামের লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত এক সনাতন ধর্মালম্বী নারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ (মিডফোর্ট) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লঞ্চ সূত্রে জানা গেছে, পারাবাত-১২ লঞ্চটি গতকাল শনিবার রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এর আগে আনোয়ার নামের এক ব্যক্তি লঞ্চের কেবিনটি বুকিং করেন। পরে সেই কেবিনে অজ্ঞাত ওই নারী ওঠেন। রাত ১০টার দিকে খাবার শেষ করে কেবিনটি ভেতর থেকে লগিয়ে দেওয়া হয়। এরপর সকালে কেবিন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লঞ্চের কেবিনে মরদেহ ঝুলছে-এমন খবর পেয়ে তারা ঘটাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। কেবিনটি যে মোবাইল নম্বর ব্যবহার করে বুকিং করা হয়েছিল, সেটি এখন বন্ধ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status