ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 August, 2021, 7:08 PM

১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেফতার

১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ১৬ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে দীর্ঘ ২৭ বছর পর গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোররাতে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম কাজী আজানুল হক (৬৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত কাজী আনোয়ারুল হকের ছেলে। সাজা এড়াতে তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরীয়ার এ তথ্য নিশ্চিত করেন। আজানুল হকের বিরুদ্ধে খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালীন সরকারি সম্পদ (গম) আত্মসাতের মামলা ছিল।

পুলিশ জানায়, আজানুল হক বালিয়াডাঙ্গির লাহিড়িহাট খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময়ে সরকারি সম্পত্তি (গম) আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়। এতে তার ঠাকুরগাঁ ট্রাইব্যুনালে ১৬ বছরের সাজা হয়। মামলা চলাকালীন থেকে তিনি বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন। কিন্তু আজানুল হককে ধরতে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ভূরুঙ্গামারী উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে তার দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status