ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
ফরিদপুরে এনএসআই এর ডিডি পরিচয়ে আসামি গ্রেফতার
এম এ আজিজ, ফরিদপুর
প্রকাশ: Thursday, 26 August, 2021, 8:25 PM

ফরিদপুরে এনএসআই এর ডিডি পরিচয়ে আসামি গ্রেফতার
ফরিদপুর ডিবি পুলিশ ও ফরিদপুর এনএসআই অফিসারদের যৌথ উদ্যোগে ফরিদপুর কোতয়ালী থানাধীন কানাইপুর ইউনিয়নের অন্তর্গত মৃগী এলাকা হতে  এনএসআই এর ডিডি  পরিচয়ধারী মোঃ ছানোয়ার হোসেন(৩৬) পিতা- আব্দুল মান্নান বেপারী ওরফে মান্নান পাগলা, মাতা- আয়েশা আক্তার, সাং মৃগী (কানাইপুর) থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরকে ভুয়া পরিচয় ধারণ করে মানুষকে প্রতারণা করার অপরাধে গ্রেফতার করে।


এ ব্যাপারে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ‌ আজ বেলা সাড়ে ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় এনএসআই এর নিজস্ব গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের নিকট বিভিন্ন তথ্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।


এসময় ফরিদপুরে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন প্রিন্টও ইলেকট্রিক  মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status