ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
অভয়নগরে সুদখোরের তান্ডবে দিশেহারা দরিদ্র জনগণ
দেবব্রত মন্ডল, মনিরামপুর যশোর
প্রকাশ: Thursday, 26 August, 2021, 7:37 PM
সর্বশেষ আপডেট: Thursday, 26 August, 2021, 7:43 PM

অভয়নগরে সুদখোরের তান্ডবে দিশেহারা দরিদ্র জনগণ

অভয়নগরে সুদখোরের তান্ডবে দিশেহারা দরিদ্র জনগণ

যশোরের অভয়নগর উপজেলা পৌর-নওয়াপাড়ার বিভিন্ন স্থানে সুদে টাকা লাগানো নারী ও পুরুষ চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী ৷ এই সুদ চক্রের টাকা ধার নিয়ে বিপাকে পড়েছে এলাকার হত দরিদ্র খেটে খাওয়া অসহায় নারী-পূরুষ ৷ এ ঘটনায় ভূক্তভোগীরা সন্মানের ভয়ে সুদে টাকা লাগানো ওই সুদ চক্রের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পর্যন্ত পায়না ৷ 


প্রশাসন তদন্ত করলে বিভিন্ন ধরণের তথ্য উঠে আসবে বলে জানায় এলাকাবাসী ৷ তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলার পৌর নওয়াপাড়ার, রাজঘাট, তালতলা, সর্দার মিল, ভাঙ্গাগেট, চেঙ্গুটিয়া, প্রেমবাগ,ধোপাদী, চলিশিয়া, পায়রা, ভৈরব নদের ওপার, ব্রীজ পার হয়ে দেয়াপাড়া, শংকরপাশা, বাঘুটিয়া, ভাটপাড়াসহ অভয়নগরের শহর-বন্দর ও গ্রামে  এই সুদখোর” চক্রটি জালের মত ছড়িয়ে রেখেছে লাখ লাখ টাকা ৷


এলাকার রক্তচোষা এই সুদখোর চক্র বিশেষ করে অসহায় মানুষের মাঝে যেমন, শ্রমজীবি, হত-দরিদ্র, হকার, ভ্যান রিক্সা চালক, জুট মিলের শ্রমিক, ঘাট শ্রমিকদের আর্থিক দূর্বলতার সুযোগ পেয়ে সুকৌশলে টাকা ধার দিয়ে তাদের রক্ত চুষে খাওয়ার পথ তৈরি করে নেয় ৷ যদি কোন অসহায় মানুষ বড় ধরণের আর্থিক সমস্যায় পড়ে ওই সুদ”চক্রের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেয় তাহলে, প্রতি মাসে হাজারে ২’শত টাকা অর্থাৎ ১০ হাজারে ২’হাজার টাকার সুদ গুনতে হয় ৷


অদুর ভবিষ্যতে দেখা যাচ্ছে, সুদের টাকা গুনতে গুনতে আসল টাকার ৪গুণ দেওয়া হয়ে গেছে  অথচ রক্তচোষা সুদখোরদের কাছে টাকা পরিশোধ হয়নি ৷ এদিকে মহামারি করোনা ভাইরাসের কারনে কোন কাজ না থাকায় সুদ দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের ৷ যার ফলে সুদ’খোর চক্র তাদেরকে মারধর এবং ভয়ভীতি ও পর্যন্ত দেয় ৷ মান সন্মানের ভয়ে এলাকার কোন লোক সুদখোর চক্রের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না ৷


সুদ চক্রটি এলাকার বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালীর ছত্রছাঁয়ায় থেকে দিন মুজুর থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে সূদে টাকা লাগিয়ে হাজার হাজার, লাখ লাখ টাকার মালিক হয়েছে ৷ অসহায় এক পরিবার বলেন, ওই সুদখোর চক্রের কাছ থেকে টাকা ধার নিয়ে হাজার হাজার টাকার সুদ গুনতে হচ্ছে, এমনকি সূদের টাকা ঠিক মতো দিতে না পেরে সুদখোর চক্রের ভয়ে এলাকা ছেড়ে অনেকে নিরুদ্দেশ ও রয়েছে এবং অপমানিতসহ নানা ধরণের শিকার হতে হচ্ছে অহরহ ৷


গ্রামগঞ্জে অনেকের ১০ হাজার টাকায় সপ্তাহে ১’হাজার টাকা সুদ গুনতে হচ্ছে ৷ আর না দিতে পারলে সন্ত্রাসী কায়দায় তাদের মারধর করতেও দ্বিধা করেনা ওই সুদ চক্রটি ৷ সম্প্রতি নওয়াপাড়া (৪নং ওয়ার্ড) বউ বাজার এলাকায় সূদখোরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ৷ ধারে টাকা নেওয়া অসহায় ভূক্তভোগীরা 


সরজমিনে অনেকের বক্তব্যে রক্তচোষা সুদখোরদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগী এবং এলাকাবাসী ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status