ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
পরী-পিয়াসাকে নিয়ে হিরো আলমের নতুন গান (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 13 August, 2021, 9:27 PM

পরী-পিয়াসাকে নিয়ে হিরো আলমের নতুন গান (ভিডিও)

পরী-পিয়াসাকে নিয়ে হিরো আলমের নতুন গান (ভিডিও)

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার সুষ্ঠ বিচারের দাবিতে গানে গানে প্রতিবাদ জানিয়েছিলেন নায়ক, প্রযোজক ও গায়ক হিরো আলম। বাংলা ও ইংরেজি ভাষার ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামের গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি খুব বেশিদিন আগের নয়। মাস দুয়েক আগের কথা। তখন পরী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। আসামিদের কারাভোগও করতে হয়েছে। এখন তারা জামিনে বাহিরে আছেন। কিন্তু ভাগ্যের ফেরে পরী আজ কারাগারে বন্দী।

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে এই জামিনের আবেদন শুনানি অনুষ্ঠিত হয়। বর্তমানে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

পরী ছাড়াও কথিত মডেল পিয়াসা, মৌ, প্রযোজক নজরুল রাজসহ আরও কয়েকজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শোবিজ অঙ্গনে মডেল হিসেবে সফলতা না পেলেও বিলাসী জীবনযাপন করতেন পিয়াসা-মৌ। মডেল পরিচয়ের অন্তরালে মদ, ইয়াবাসহ নানান নেশাদ্রব্যের পসরা সাজিয়ে পার্টি করতেন। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও ধনী পরিবারের সন্তানদের ফ্ল্যাটে ডেকে তাদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতেন। সেসব দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেন। বিভিন্ন সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি আলোচিত হয়েছে। এবার তাদের কীর্তি বন্দনা করে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন শোবিজের আলোচিত মুখ হিরো আলম।

'পিয়াসা তুই রাতের রানী জেনে গেছে সবাই/নেশায় পড়ে টাকার লোভে করছিস তুই ছলনাই/তুইতো সারাজীবন করলি ভণ্ডামি, প্রতারণা/আছে আরও পরীমণি আজ সবার জানাপিয়াসা আর মৌয়েরা সমাজে আজ ধরা/তাইতো তাদের প্রশাসন পরালো হাতকড়া/ধনীর দুলালদের সাথে করলি প্রতারণা/তুইতো সারাজীবন করলি ভণ্ডামি, প্রতারণা/আছে আরও পরীমণি আজ সবার জানা' এমনই কথায় 'রাতের রানী' শিরোনামের গানটি গেয়েছেন হিরো আলম। আজ শুক্রবার (১৩ আগস্ট) হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও গানটি শেয়ার করেছেন তিনি।

গানটি প্রকাশের পর থেকে ভালোই সাড়া পাচ্ছেন হিরো আলম। ইউটিউবে হিরো আলমের গানের কমেন্ট বক্সে মিলন হোসেইন নামে একজন লিখেছেন- পরীমণি রাতের রানী, হিরো আলম গানের খনি।

আহসান হাবিব লিখেছেন- সাব্বাসহিরো আলম এটার জন্য অপেক্ষা করছিলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status