ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বিশ্বের সবচেয়ে বড় চুরি! ৫,০৮৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ২,২০৫ কোটি ফেরত দিল চোর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 13 August, 2021, 9:20 PM

বিশ্বের সবচেয়ে বড় চুরি! ৫,০৮৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ২,২০৫ কোটি ফেরত দিল চোর

বিশ্বের সবচেয়ে বড় চুরি! ৫,০৮৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ২,২০৫ কোটি ফেরত দিল চোর

ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় মাপের চুরির ঘটনা ঘটল। ৬০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৮৮ কোটি ৭৮ লাখ) ক্রিপ্টোকারেন্সি চুরি করে নিল হ্যাকাররা। টুইট করে এমনটাই দাবি করেছে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফারিং সংস্থা ‘পলিনেটওয়ার্ক’।

হ্যাকারদের উদ্দেশে পলিনেটওয়ার্কের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, যে টাকা তারা চুরি করেছে তার পরিমাণ বিপুল। ক্রিপ্টো কমিউনিটির হাজার হাজার সদস্যের বিনিয়োগ রয়েছে সেখানে। এই টাকা যদি তারা না ফেরায় তাহলে আইনি পদক্ষেপ নেওয়ার  হুঁশিয়ারিও দিয়েছে পলিনেটওয়ার্ক।
তবে ২৬ কোটি ডলার (২ হাজার ২০৫ কোটি ১৪ লাখ) ক্রিপ্টোকারেন্সি পলিনেটওয়ার্ককে ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেছে ব্লকচেন ফরেন্সিক সংস্থা চেনএলিসিস এবং ক্রিপ্টো ট্র্যাকিং সংস্থা এলিপটিক। এই দুই সংস্থা একটি মেসেজ শেয়ার করেছে। সেখানে এক ব্যক্তি নিজেকে হ্যাকার বলে দাবি করে বলেছেন, নিরাপত্তায় যে কতটা ফাঁক রয়েছে সেটা দেখাতেই তিনি এ কাজ করেছেন। তবে তিনি এই টাকার প্রতি আগ্রহী নন। তা ফেরত দিয়ে দেবেন। শুধু নিরাপত্তার ফাঁক দেখাতেই এ কাজ করেছেন বলে দাবি ওই ব্যক্তির।

তবে এই হ্যাকারকে চিহ্নিত করা যায়নি। আদৌ এটি কোনও হ্যাকারের বার্তা কি না তারও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

২০১৮ সালে ৫৩ কোটি ডলার ডিজিটাল কয়েন চুরি হয়ে গিয়েছিল টোকিও’র কয়েনচেক নামের একটি সংস্থার। সেটি ছিল এত দিন পর্যন্ত সবচেয়ে বড় মাপের চুরি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status