ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মাঠে ঢুকলো দু’বছরের বাচ্চা, ছুটে গিয়ে কোলে নিলেন মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 13 August, 2021, 9:32 PM

মাঠে ঢুকলো দু’বছরের বাচ্চা, ছুটে গিয়ে কোলে নিলেন মা

মাঠে ঢুকলো দু’বছরের বাচ্চা, ছুটে গিয়ে কোলে নিলেন মা

আমেরিকার ফুটবল লিগের ম্যাচ চলছে। দু’দলের খেলোয়াড়রা বল দখলের লড়াইয়ে ব্যস্ত। এমন সময়ই মাঠে ঢুকে পড়ে দু’বছরের একটি বাচ্চা। ঢুকেই দৌড়াতে শুরু করে সে। অবশ্য এর জন্যে খেলায় সমস্যা হয়নি। কারণ বাচ্চাটির মা পিছু ধাওয়া করে ধরে ফেলে নিজের সন্তানকে। এই ঘটনার ভিডিও ‘মেজর লিগ সকার’ টুইটার হ্যান্ডল থেকে প্রথম আপলোড করা হয়। তারপর তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

আমেরিকার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিলো এফসি সিনসিনাটি এবং অরল্যান্ডো সিটি। ওই ম্যাচ চলার সময়ই মাঠে ঢুকে পড়ে ২ বছরের জাইডেক কারপেন্টার। কিন্তু খেলায় সমস্যা ঘটার মতো পরিস্থিতি তৈরির আগেই জাইডেককে কোলে তুলে নেন তার মা মর্গ্যান টুকের।

এই ঘটনা মাঠে উপস্থিত দর্শকদের মনযোগ আকর্ষণ করেছে। সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে এই ঘটনার কথা। নেটাগরিকরাও এখন বিভিন্ন মন্তব্য করছেন ওই ভিডিও দেখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status