ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিয়ে-জমির লোভে ছাড়লেন স্বামীর ঘর, এবার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 August, 2021, 7:44 PM

বিয়ে-জমির লোভে ছাড়লেন স্বামীর ঘর, এবার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বিয়ে-জমির লোভে ছাড়লেন স্বামীর ঘর, এবার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বগুড়ার শিবগঞ্জে বিয়েও জমির প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলার আসামি সফিউল ইসলামকে সোমবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগেম রোববার রাতে ভুক্তভোগী নারী নিজেই মামলাটি করেছেন। গ্রেফতারকৃত সফিউল ওই উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান দক্ষিণপাড়া আব্দুল হামিদের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, চার বছর আগে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই সফিউল তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাবসহ জমি লিখে দেওয়ার লোভ দেখান সফিউল। এতে রাজি হয়ে স্বামীকে ডিভোর্স দেন ওই নারী। তাদের প্রেমের সম্পর্ক চলাকালীন গত বছরের ১৯ ডিসেম্বর রাতে ভুক্তভোগী নারীকে তার বাড়িতেই একাধিকবার ধর্ষণ করেন সফিউল। বর্তমানে ওই নারী সাত মাসের অন্তঃসত্ত্বা। গত ২৫ জুলাই সকালে সফিউলের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন ধর্ষণের শিকার নারী। ওই সময় সফিউল ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যান। এরপর বাধ্য হয়ে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী।

শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, রোববার রাতে ধর্ষণের অভিযোগ তুলে ওই নারী মামলা করেছেন। সোমবার ভোরে তার প্রেমিক সফিউলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status