|
মানবিক দায়বদ্ধতা থেকে কৃষকের পাশে দাঁড়ালেন শাহাদাত হোসেন মারুফ
নতুন সময় প্রতিনিধি
|
![]() মানবিক দায়বদ্ধতা থেকে কৃষকের পাশে দাঁড়ালেন শাহাদাত হোসেন মারুফ ৮ মে শুক্রবার জনবল নিয়ে ধান কাটা থেকে শুরু করে মাড়াই পর্যন্ত সম্পন্ন করলেন চাঁদপুর সদরের ৯ নং বালিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য শাহাদাত হোসেন মারুফ। সরেজমিন বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গিয়ে এমন চিত্র দেখা যায় এতে করে খুশি এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা জানান, ঝড় বৃষ্টির মধ্যে কৃষকেরা তাদের ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাচ্ছে না। অতিরিক্ত মজুরিতে অসহায় কৃষকের পক্ষে ধান কাটাতে সম্ভব না। তাই তার এই উদ্যোগকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কৃষক দুদুমিয়া জানান, “ঝড়-বৃষ্টির কারণে ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। আবার যারা আসতে চাচ্ছিল তাদের মজুরি অনেক বেশি। এমন অবস্থায় আমি খুব চিন্তায় ছিলাম। ঠিক সেই সময় শাহাদাত হোসেন মারুফ ভাই লোকজন নিয়ে এসে আমার ধান কাটা ও মাড়াইয়ের কাজ সম্পন্ন করে দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ।” কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা শাহাদাত হোসেন মারুফ জানান, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কৃষক চরম বিপাকে পড়েছেন। তাদের কষ্ট লাঘবে মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও অসহায় কৃষকদের সহযোগিতায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাকর্মীদের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো। কারণ কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।” এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শাহাদাত হোসেন মারুফের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
