|
পত্নীতলায় বাঁচতে চায় অস্বাভাবিক মোটা হওয়া শিশু আরাফাত
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় বাঁচতে চায় অস্বাভাবিক মোটা হওয়া শিশু আরাফাত অসুস্থ্য শিশু আরাফাত বলেন, আমি বাঁচতে চাই, সুস্থ হয়ে কুরআনের হাফেজ হতে চাই। আরাফাতের মা বলেন, জন্মের সময় আরাফাতের ওজন ছিল ২.৫ কেজি। তবে দিন যায় আরাফাত মোটা হতে লাগে। তখন গর্ভধারিণী মা আরাফাত কে বুকের দুধ খাওয়ানোও বন্ধ করে দেয়, আরাফাত যেন অতিরিক্ত স্বাস্থ্যবান না হয়। কিন্তু দিন দিন মোটা হয়ে এখন ৪ বছর বয়সে আরাফাতের ওজন ৫২ কেজিতে দাঁড়িয়েছে। যা খুবই অস্বাভাবিক। অতিরিক্ত মোটা হওয়ার কারণে ৪ বছরের শিশু আরাফাত অন্যদের সঙ্গে পারেনা খেলাধুলা করতে। একটু হাঁটতে, একটু বেশি কথা বলতেই হাঁপিয়ে যায় শিশু আরাফাত। শিশু আরাফাতের জন্ম হয়েছে নিম্নবিত্ত পরিবারে। বাবা দিনমজুরি, কোন ভাবে চলে সংসার। সন্তানের চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা ছাড়া দিন দিন অতিরিক্ত স্বাস্থ্য বেড়ে যাওয়ার কারণে শিশু আরাফাত মারাও যেতে পারে।চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। তাই বিকাশ ০১৭৯২-২২৯৫১২ আরাফাতকে চিকিৎসার জন্য বাবা-মা দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
