ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিদেশি পর্যটক হেনস্তা, অভিযুক্তদের ধরতে মাঠে নামছে পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 May, 2026, 10:30 AM

বিদেশি পর্যটক হেনস্তা, অভিযুক্তদের ধরতে মাঠে নামছে পুলিশ

বিদেশি পর্যটক হেনস্তা, অভিযুক্তদের ধরতে মাঠে নামছে পুলিশ

নাটোরের লালপুর উপজেলার গ্রীন ভ্যালী পার্কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই রুশ পর্যটককে হেনস্তা করার অভিযোগ উঠেছে কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। আজ শনিবার (৯ মে) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। মূলত গত শুক্রবার ওই দুই বিদেশি পর্যটক গ্রীন ভ্যালী পার্কে ঘুরতে গেলে এ ঘটনার শিকার হন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক দুই রুশ পর্যটককে ঘিরে ধরে বিভিন্ন কুরুচিপূর্ণ প্রশ্ন করছেন এবং জোরপূর্বক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। এ সময় পর্যটকদের বেশ অস্বস্তিতে পড়তে দেখা যায়। নেটিজেনরা এই আচরণকে ‘অশোভন’ ও ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। অনেকেই বলছেন, সামাজিক মাধ্যমে সস্তা জনপ্রিয়তার আশায় কিছু মানুষের এমন কাণ্ড দেশের পর্যটন খাত এবং আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য নেতিবাচক বার্তা বহন করছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি অতিথিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status