ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সালমান ভাইয়ের মতোই আমি ভার্জিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 7:43 PM

সালমান ভাইয়ের মতোই আমি ভার্জিন

সালমান ভাইয়ের মতোই আমি ভার্জিন

কখনো নামের জন্য, আবার কখনো চেহারার জন্য, একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন অভিনেতা টাইগার শ্রফ। কিন্তু নিজের কাজে তার কোনো প্রভাবই পড়তে দেননি। সম্প্রতি আরবাজ খানের টক শো ‘পিনচ’-এ এই নিয়ে মুখ খুললেন অভিনেতা। চেহারার জন্য তাকে ট্রোলড হতে হয়েছে, সেই নিয়েই কথা বললেন তিনি।

আরবাজ খানের টক শো-য় প্রোমো ভিডিওতে টাইগার খোলাখুলি বলেন, কীভাবে তার চেহারার জন্য তাকে ক্যারিয়ারে নানা রকমের কুকথা শুনতে হয়েছে। এমনই কিছু কমেন্ট পড়ে শোনান তিনি। টাইগার বলছেন, ছবি মুক্তির আগেও আমার চেহারার জন্যই আমায় অনেকে ট্রোলড করেছে। কেউ বলত, এ কি হিরো নাকি হিরোইন? দেখে জ্যাকি শ্রফের ছেলে মনেই হয় না। এক জন আবার কমেন্টে লিখেছেন, আপনার কাছে সবকিছু আছে। শুধু দাড়ি নেই।

টাইগার বলেন, যখন কেউ আপনাকে ট্রোল করবে, তখন বুঝবেন যে আপনি তাদের উপর প্রভাব ফেলেছেন। আমি আজ যা হয়েছি, দর্শকদের জন্যই হয়েছি। যতক্ষণ আমি আপনাদের হৃদয়ে ১ নম্বর আছি, ততক্ষণ ওটাই আমার কাছে সব।

টাইগারকে এক নেটিজেন ভার্জিনিটি নিয়েও প্রশ্ন তোলেন। অ্যাকশন হিরো উত্তরে বলেন, হ্যাঁ সালমান ভাইয়ের মতোই আমি ভার্জিন।

‘কফি উইথ করণ’-এ এসে সালমান বলেছিলেন , তিনি ভার্জিন। আর সালমানের সেই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা মশকরা অনেক কিছুই হয়েছিল। আরাবাজ খানের এই টক শোয়ে ইতোমধ্যেই এসেছেন সালমান খান, আয়ুষ্মাণ খুরানা। এছাড়াও আসবেন অনন্যা পাণ্ডে, ফারহান খান। প্রসঙ্গত, খুব শীঘ্রই টাইগারকে দেখা যাবে ‘হিরোপন্তি ২’ এবং ‘বাঘি ৪’ এ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status