ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
কোনো ধরনের অন্যায় অপকর্মকে প্রশ্রয় দেয়া হবেনা : আলতাফ হোসেন চৌধুরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 9 May, 2026, 9:46 PM

কোনো ধরনের অন্যায় অপকর্মকে প্রশ্রয় দেয়া হবেনা : আলতাফ হোসেন চৌধুরী

কোনো ধরনের অন্যায় অপকর্মকে প্রশ্রয় দেয়া হবেনা : আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, কোনো রকম অপকর্ম, চাঁদাবাজি, মাদক,সন্ত্রাস,সালিশ বানিজ্যসহ কোনো অপকর্মকারীকেই ছাড় দেয়া হবেনা। সে যে দলের অনুসারীই হোক না কেন অন্যায় করলে তাকে ছাড় দেয়া হবে না।

 কেউই আইনের উর্ধ্বে নয়। আওয়ামীলীগের মধ্যে যারা কোনো  অপকর্ম করেনি তাদের কোনো সমস্যা নাই, তবে যারা অপকর্ম করেছে তাদেরকে আইন বিচার করবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়নে  সকলকে সহযোগিতা করার আহবান জানান।

দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংসদ সদস্য  আলতাফ হোসেন চৌধুরী।

শুক্রবার বেলা ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির  সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড.মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.তৌফিক আলী খান কবির, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সাইদুর রহমান খান প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি , জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এড. আনিসুর রহমান,  জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ প্রিন্স শরীফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার, সাবেক সহ সভাপতি মোঃ ফোরকান হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন, মাইনুল হাসান, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা দলের নেত্রী হেলেনা বেগম।মতবিনিময় সভায় এছাড়াও  উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status